এমএস আলী নিয়ে এসেছেন চারটি বই
এবারের বইমেলায় এসেছে এমএস আলী-র চারটি বই
ভোটের আগের রাতেই অশান্তি শুরু: কোথাও বোমা, কোথাও গুলি
জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
মোঃ শহর আলী 23.Feb.2026; 11:09:21
তরুণ লেখক এমএস আলী যার পুরো নাম মোহাম্মাদ শহর আলী এবার বইমেলায় নিয়ে এসেছেন চারটি বই।
এম এস আলী ১৯৮০ সালের ১৪ জুন ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন বর্ণাঢ্য ও বৈচিত্র্যময়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রসায়নবিদ্যা, ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, রাজনীতি, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে তাঁর একাধিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এই বিশাল প্রাতিষ্ঠানিক জ্ঞান তাঁর লেখায় যুক্ত করেছে গভীর বোধ, তীক্ষ্ণ বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও বাস্তব জীবনের স্পষ্ট প্রতিফলন।
ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালেই তাঁর সাহিত্যচর্চার শুরু। পেশাজীবনে তিনি একজন ব্যাংক কর্মকর্তা। কর্মজীবনের বিচিত্র অভিজ্ঞতা এবং সমাজ ও মানুষের মনস্তত্ত্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই তাঁর লেখনীর মূল শক্তি। ক্ষমতা, জটিল মানবসম্পর্ক, নৈতিকতা ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নগুলো তাঁর সাহিত্যে বারবার নতুন আঙ্গিকে ফিরে আসে।
তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘বিলয় পরশ’। প্রচলিত প্রেমকাহিনীর গণ্ডি পেরিয়ে এখানে তিনি একজন নারীর আত্মমর্যাদা, সাহচর্য ও নিজের জীবন নিজে বেছে নেওয়ার সাহসী লড়াইকে অত্যন্ত মানবিকতায় চিত্রিত করেছেন। তাঁর প্রকাশিত অন্যান্য উপন্যাস ‘বাসি ফুলের মালা’ ও ‘বাসনার বাঁকে’।
২০২৬ সালে প্রকাশিত ‘চেতনার নেপথ্যে’ প্রবন্ধের মাধ্যমে এম এস আলী নিজেকে সমকালীন বাংলা সাহিত্যে এক চিন্তাশীল, স্বতন্ত্র ও সার্বভৌম কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি বিশ্বাস করেন—
“মানুষের প্রকৃত মুক্তি শুরু হয় নিজের চিন্তার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের মধ্য দিয়ে।”
আরও পড়ুন : ভোটের আগের রাতেই অশান্তি শুরু: কোথাও বোমা, কোথাও গুলি আরও পড়ুন : জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা