এমএস আলী নিয়ে এসেছেন চারটি বই
এবারের বইমেলায় এসেছে এমএস আলী-র চারটি বই
ভোটের আগের রাতেই অশান্তি শুরু: কোথাও বোমা, কোথাও গুলি
জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
ভোটের আগের রাত থেকেই অশান্তি শুরু হয়ে গেল বাংলাদেশে। কোথাও ভোটকেন্দ্রের সামনে বোমা ফাটছে, কোথাও রাজনৈতিক দলের কর্মীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। কোথাও আবার রাজনৈতিক দলের কর্মীকে কুপিয়ে জখম করা হচ্ছে। জামাতের নেতা এবং দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হচ্ছে রাশি রাশি টাকা।
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটগ্রহণ শুরু হয়ে যাবে সকাল সাড়ে ৭টা থেকে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছা়ড়ার পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তারাই ভোটের আয়োজক। তবে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। তুলে নেওয়া হয়েছে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগকে ছাড়াই ভোট হচ্ছে বাংলাদেশে। অনেকেই এই ভোটের কার্যকারিতা, সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বিকেল থেকেই বিক্ষিপ্ত ভাবে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়ে গিয়েছে। রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মী বিরাজ উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অভিযোগের তির জামাতের দিকে। আবার, চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর ফাঁকা বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশের সেনা। গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়া উপজেলার চারটি ভোটকেন্দ্রের সামনে বুধবার সন্ধ্যার পর উত্তেজনা ছড়ায়। ওই কেন্দ্রগুলির সামনে দুষ্কৃতীরা হাতবোমা ফাটিয়েছে বলে অভিযোগ। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জয়পুরহাট-১ আসনের বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা সংঘর্ষে জড়িয়ে প়ড়েছিলেন বিকেলের দিকে। দু’পক্ষের অন্তত ন’জন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভোটকেন্দ্রে ব্যালটে সিল দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। অভিযোগের তির এখানেও জামাতের দিকে। অভিযোগ, নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় তিনি এই কাজ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জামাত। নির্বাচনের আগে দিকে দিকে নগদ অর্থ উদ্ধারের ঘটনা ঘটছে। বুধবারই ৭৪ লক্ষ নগদ টাকা-সহ ঢাকা বিমানবন্দরে ধরা পড়েন জামাতের ঠাকুরগাঁও ইউনিটের প্রধান বেলাল উদ্দীন। বিএনপি-র অভিযোগ, ভোট কেনার কাজে ওই টাকা ব্যবহার করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময়েই জামাত নেতা অসুস্থ হয়ে পড়েন। ভোট কেনার অভিযোগে ঢাকার সূত্রাপুরে জামাত নেতা মহম্মদ হাবিবকে দু’দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী তথা দলের যুগ্ম মহাসচিব শহিদউদ্দীন চৌধুরী অ্যানির ব্যক্তিগত সহকারীর গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে সে দেশের সেনাবাহিনী। দিকে দিকে টাকা উদ্ধারের ঘটনায় ধরপাকড় চলছে। আরও পড়ুন : এবারের বইমেলায় এসেছে এমএস আলী-র চারটি বই আরও পড়ুন : জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সূত্র: আনন্দবাজার